আপনার আয়কর রিটার্ন অডিট তালিকায় আছে কি?

আপনার ১২ ডিজিটের TIN নম্বর দিয়ে তাৎক্ষণিকভাবে জানুন আপনার রিটার্নটি NBR Risk-Based Audit তালিকায় নির্বাচিত হয়েছে কিনা।

আয়কর আইন অনুযায়ী অডিট নোটিশের জবাব দেওয়ার একটি নির্দিষ্ট প্রক্রিয়া ও সময়সীমা রয়েছে। আপনার অধিকার সম্পর্কে সচেতন থাকুন। আইনি প্রক্রিয়াটি জানতে আয়কর আইজীবীর পরামর্শ নিন।

এই tool-এ পাওয়া যাবে: ২০২৩-২০২৪ করবর্ষের রিটার্ন অডিট তালিকা। নতুন করবর্ষের তালিকা প্রকাশিত হলে এখানে যুক্ত করা হবে।

কীভাবে যাচাই করবেন?

TIN নম্বর দিন

আপনার ১২ ডিজিটের TIN নম্বর input-এ দিন

তাৎক্ষণিক যাচাই

NBR-এর অডিট লিস্ট রেকর্ডের বিপরীতে তাৎক্ষণিক যাচাই

বিস্তারিত ফলাফল

কর অঞ্চল, সার্কেল ও করবর্ষসহ সম্পূর্ণ তথ্য

রিটার্ন অডিট কী?

জাতীয় রাজস্ব বোর্ড (NBR) সাধারণত ঝুঁকি-ভিত্তিক (Risk-Based) ক্রাইটেরিয়া বা সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে অডিটের জন্য ফাইল নির্বাচন করে থাকে। এটি কর ব্যবস্থার একটি নিয়মিত আইনি প্রক্রিয়া।

অডিট সম্পর্কে বিস্তারিত জানুন

তালিকাভুক্ত হলে করণীয়?

অডিট তালিকায় নাম থাকলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। NBR থেকে আনুষ্ঠানিক নোটিশ আসার আগেই প্রয়োজনীয় কাগজপত্র — ব্যাংক স্টেটমেন্ট, বিনিয়োগের প্রমাণ, আয়ের উৎসের কাগজ — গুছিয়ে রাখুন এবং একজন অভিজ্ঞ আয়কর আইনজীবীর পরামর্শ নিন।

প্রশ্নোত্তর

সাধারণ জিজ্ঞাসা

আয়কর অডিট (Income Tax Audit) কী এবং কেন আমার ফাইল অডিটে পড়েছে?
অডিট মানে কোনো শাস্তি বা জরিমানা নয়। আপনি আপনার আয়কর রিটার্নে আয়, ব্যয়, সম্পদ ও দায়ের যে হিসাব দিয়েছেন, তা আয়কর আইনের বিধান মেনে সঠিকভাবে করা হয়েছে কি না এবং বাস্তব তথ্যের সাথে তা কতটুকু সঙ্গতিপূর্ণ, তা যাচাই করার প্রক্রিয়াই হলো অডিট। জাতীয় রাজস্ব বোর্ড (NBR) সাধারণত ঝুঁকি-ভিত্তিক (Risk-Based) ক্রাইটেরিয়া বা সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে অডিটের জন্য ফাইল নির্বাচন করে থাকে। তাই আপনার ফাইলটি অডিটে পড়লে ঘাবড়ানোর কিছু নেই, এটি কর ব্যবস্থার একটি নিয়মিত আইনি প্রক্রিয়া মাত্র।
আমার ফাইল অডিটে পড়লে আয়কর অফিস কী কী কাগজ বা প্রমাণপত্র চাইতে পারে?
ফাইল অডিটে পড়লে উপকর কমিশনার একটি নোটিশের মাধ্যমে আপনাকে তা জানাবেন। এরপর অডিট টিম আপনার দাবিকৃত আয়ের স্বপক্ষে বিভিন্ন প্রমাণাদি চাইবে। এর মধ্যে থাকতে পারে- ব্যবসায়ের হিসাবের খাতা (Books of accounts), আয়-ব্যয়ের রসিদ, ব্যাংক স্টেটমেন্ট, ক্রয়-বিক্রয়ের চুক্তিপত্র এবং আপনার জীবনযাপন ব্যয়ের সাথে আয়ের সামঞ্জস্যতা প্রমাণের জন্য অন্যান্য দলিলাদি। আপনার দায়িত্ব হলো নোটিশ অনুযায়ী সঠিক প্রমাণাদি তাদের কাছে উপস্থাপন করা।
আয়কর অডিট নিষ্পত্তিতে একজন আয়কর আইনজীবীর ভূমিকা কী?
আয়কর অডিট নিষ্পত্তিতে একজন আয়কর আইনজীবী মূলত করদাতার আইনি ঢাল হিসেবে কাজ করেন। তিনি করদাতার 'অনুমোদিত প্রতিনিধি' হিসেবে আয়কর কর্তৃপক্ষের সামনে উপস্থিত হওয়ার আইনি অধিকার রাখেন। অডিট চলাকালীন আয়কর অফিস যখন করদাতার আয়, ব্যয় ও সম্পদের বিভিন্ন হিসাব বা প্রমাণাদি তলব করে, তখন একজন আয়কর আইনজীবী সেগুলো আইনের আলোকে গুছিয়ে উপস্থাপন করেন। অডিট টিম যদি কোনো আয়ের উৎস নিয়ে আপত্তি তোলে বা খসড়া অডিট রিপোর্ট পেশ করে, তখন আইনজীবী তার পেশাগত দক্ষতা দিয়ে সংশ্লিষ্ট আয়কর আইনের ধারা উল্লেখ করে যৌক্তিক ও লিখিত ব্যাখ্যা প্রদান করেন। এর ফলে করদাতার ওপর যেন অযৌক্তিক কোনো কর বা জরিমানা আরোপিত না হয়, তা নিশ্চিত করে সুষ্ঠুভাবে অডিট নিষ্পত্তিতে তিনি প্রধান ভূমিকা পালন করেন।
অডিট কি একটি রিটার্নে একবারই পড়ে, নাকি যেকোনো বছরই পড়তে পারে?
কোনো রিটার্ন যে করবর্ষে দাখিল করা হয়েছে, সেই করবর্ষ শেষ হওয়ার পরবর্তী ২ (দুই) করবর্ষের মধ্যেই কেবল উক্ত রিটার্নটি অডিটের জন্য নির্বাচন বা অনুমোদন করতে হবে। এই নির্দিষ্ট সময়সীমা পার হয়ে গেলে ওই নির্দিষ্ট রিটার্নটি আর সাধারণ অডিটের (Audit) আওতায় পড়বে না। তবে, এখানে একটি বিষয় মনে রাখা জরুরি যে, যদি আয়কর কর্তৃপক্ষের কাছে করদাতার আয় বা সম্পদ গোপনের কোনো সুনির্দিষ্ট তথ্য থাকে, তবে উপকর কমিশনার আয়কর আইনের ধারা ২১২ অনুযায়ী বিগত ৬ বছর পর্যন্ত ফাইল রি-ওপেন করার ক্ষমতা রাখেন
অডিটের সিদ্ধান্তে সন্তুষ্ট না হলে করদাতা বা আয়কর আইনজীবীর করণীয় কী?
উপকর কমিশনারের অডিট সিদ্ধান্তে সন্তুষ্ট না হলে, আদেশের নোটিশ পাওয়ার ৪৫ দিনের মধ্যে আপিল কর্তৃপক্ষের কাছে প্রথম আপিল দায়ের করা যায়। এরপরও সমাধান না হলে কর আপিল ট্রাইব্যুনাল বা হাইকোর্টে আপিল করার সুযোগ রয়েছে । এছাড়া বিকল্প বিরোধ নিষ্পত্তির (ADR) মাধ্যমেও আইনি সমঝোতা করা যায়।

আইনি সেবা

আয়কর

ব্যক্তি ও কোম্পানি ক্লায়েন্টদের রিটার্ন প্রস্তুত ও অ্যাসেসমেন্ট সংক্রান্ত আইনি সেবা।

আয়কর অডিট নিষ্পত্তি

অডিটের জন্য নির্বাচিত ফাইলের অডিট কার্যক্রম মোকাবিলা।

কর আপিল নিষ্পত্তি

কর কমিশনার (আপিল) এবং ট্রাইব্যুনাল বিভাগে মামলা পরিচালনা, রেফারেন্স এবং শুনানি।

লিগ্যাল অপিনিয়ন

আয়কর আইন সংক্রান্ত নোটিশের সুনির্দিষ্ট আইনি মতামত প্রদান।

কোম্পানি ট্যাক্স

কর্পোরেট ট্যাক্স কমপ্লায়েন্স, উৎসে করের (TDS) রিটার্ন দাখিল, ট্রেড লাইসেন্স এবং আইনি ফাইল প্রস্তুতকরণ।

সনদ ও নিবন্ধন সেবা

করদাতাদের জন্য TIN এবং উইথহোল্ডার আইডেন্টিফিকেশন নম্বর (WIN) গ্রহণ ও সংশোধন।

এই tool-টি NBR-এর প্রকাশিত তালিকার ভিত্তিতে তৈরি। অফিসিয়াল নিশ্চিতকরণের জন্য সরাসরি nbr.gov.bd বা আপনার Tax Circle-এ যোগাযোগ করুন।

চেম্বারের ঠিকানা

মাহমুদুল হাসান বিজয়

চেম্বার

১৪ কাকরাইল, রমনা, ঢাকা।

গুগল ম্যাপে দেখুন

সাক্ষাতের সময়

রবিবার - বৃহস্পতিবার:

সকাল ১০:০০ - বিকাল ৫:০০

শুক্রবার ও শনিবার: বন্ধ

সরাসরি যোগাযোগ

01951252375
"চেম্বারে সাক্ষাতের জন্য অনুগ্রহ করে ফোনে সময় নির্ধারণ করে নিন। পরামর্শের জন্য প্রাসঙ্গিক নথিপত্র সাথে আনা আবশ্যক।"