২০২৩-২০২৪ কর বছরের আয়কর রিটার্ন অডিট: এনবিআরের স্বয়ংক্রিয় রাডারে ৬০,০০০টি ফাইল!
আপডেট১২ এপ্রিল, ২০২৬

২০২৩-২০২৪ কর বছরের আয়কর রিটার্ন অডিট: এনবিআরের স্বয়ংক্রিয় রাডারে ৬০,০০০টি ফাইল!

গত ৩১ মার্চ রিটার্ন দাখিলের সময়সীমা শেষ হওয়ার পরপরই এনবিআর তাদের অডিট কার্যক্রম নিয়ে কড়াকড়ির ইঙ্গিত দিয়েছে। প্রাপ্ত তথ্যমতে, খুব শিগগিরই ২০২৩-২৪ করবর্ষের আয়কর রিটার্নগুলোর ডাটা-ভিত্তিক অডিট কার্যক্রম শুরু হতে যাচ্ছে


একজন কর আইনজীবী হিসেবে এই অডিট কার্যক্রমের কিছু গুরুত্বপূর্ণ আইনি দিক এবং এর মোকাবিলার উপায় সম্পর্কে আপনাদের সচেতন করতে চাই:


1️⃣ অডিটের পরিধি বেড়েছে প্রায় পৌনে চার গুণ (৩.৭৫x): আগের বছর যেখানে অডিট ফাইলের সংখ্যা ছিল প্রায় ১৬,০০০; সেখানে এবার প্রায় ৬০,০০০ রিটার্ন অডিটের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।


2️⃣ ম্যানুয়াল নয়, ডাটা-ভিত্তিক (Risk-Based) অডিট: এখন আর এলোমেলোভাবে ফাইল বাছাই করা হচ্ছে না। আপনার দেওয়া তথ্যের ভিত্তিতে সম্পূর্ণ 'অটোমেটেড রিস্ক অ্যানালাইসিস'-এর মাধ্যমে ঝুঁকিপূর্ণ ফাইলগুলো টার্গেট করা হচ্ছে।


⚠️ ঝুঁকিতে থাকতে পারেন কারা?

➡️ যারা শেষ মুহূর্তে তাড়াহুড়ো করে রিটার্ন দাখিল করেছেন।

➡️ যাচাই-বাছাই ছাড়া সাধারণ কম্পিউটার দোকান থেকে ফাইল সাবমিট করেছেন, যেখানে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

➡️ আয়ের সাথে সম্পদের বা জীবনযাত্রার ব্যয়ের বড় ধরনের অসামঞ্জস্য রয়েছে। ইত্যাদি।

অডিট নোটিশ পেলে একজন আয়কর আইনজীবী কীভাবে সহায়তা করেন?

অডিটে নাম আসা মানেই যে আপনি অপরাধী বা বিশাল জরিমানা দিতে হবে—বিষয়টি এমন নয়। তবে নোটিশ পেলে সঠিক আইনি পদক্ষেপ নেওয়া জরুরি। একজন অভিজ্ঞ কর আইনজীবী মূলত যে বিষয়গুলোতে আপনাকে আইনি সুরক্ষা দিয়ে থাকেনঃ


ডকুমেন্টেশন ও ব্যাখ্যা প্রদান: এনবিআরের দাবিকৃত তথ্যের বিপরীতে সঠিক আইনি ব্যাখ্যা এবং প্রয়োজনীয় দলিলাদি (Supporting Documents) প্রস্তুত করা।


অডিট শুনানি (Hearing): করদাতার পক্ষে শুনানিতে অংশগ্রহণ করে আইনের সঠিক ধারা উল্লেখপূর্বক ফাইলের স্বচ্ছতা প্রমাণ করা।


অযৌক্তিক জরিমানা রোধ: উপকর কমিশনার (DCT) কর্তৃক কোনো অযৌক্তিক কর বা জরিমানা আরোপিত হলে, তার বিরুদ্ধে আপিল (Appeal) ও ট্রাইব্যুনালে আইনি লড়াই পরিচালনা করা, এবং অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রম।


যাঁরা সঠিক আইনি প্রক্রিয়ায় এবং নির্ভুল তথ্য দিয়ে রিটার্ন দাখিল করেছেন, তাঁদের এই অডিট নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।


🔰 সঠিক তথ্য জানুন, আইনি ঝুঁকি এড়িয়ে চলুন।

শেয়ার করুন:

চেম্বারের ঠিকানা

মাহমুদুল হাসান বিজয়

চেম্বার

১৪ কাকরাইল, রমনা, ঢাকা।

গুগল ম্যাপে দেখুন

সাক্ষাতের সময়

রবিবার - বৃহস্পতিবার:

সকাল ১০:০০ - বিকাল ৫:০০

শুক্রবার ও শনিবার: বন্ধ

সরাসরি যোগাযোগ

01951252375
"চেম্বারে সাক্ষাতের জন্য অনুগ্রহ করে ফোনে সময় নির্ধারণ করে নিন। পরামর্শের জন্য প্রাসঙ্গিক নথিপত্র সাথে আনা আবশ্যক।"