
Zero Return কি নিরাপদ? নাকি ভবিষ্যতের ফাঁদ?
সাধারণ মানুষ ভাবেন: "আমার তো করযোগ্য আয় নেই, অথবা শুধু ক্রেডিট কার্ড বা সঞ্চয়পত্রের জন্য টিন (TIN) খুলেছি। তাই অনলাইনে বা এজেন্টের মাধ্যমে একটা জিরো রিটার্ন জমা দিয়ে দিলাম। ঝামেলা শেষ, আমি সেফ!"
কিন্তু একজন আয়কর আইনজীবী হিসেবে আমি বলব—না বুঝে বছরের পর বছর 'জিরো রিটার্ন' দেওয়াটা আপনার আর্থিক জীবনের অন্যতম বড় ভুল হতে পারে। কেন:
১. ভবিষ্যতের সম্পদ ক্রয় (The Source of Fund Trap):
ধরুন, আজ থেকে ৩-৪ বছর পর আপনি একটি ফ্ল্যাট, জমি বা ব্যক্তিগত গাড়ি কেনার পরিকল্পনা করছেন। তখন রেজিস্ট্রেশনের সময় আপনাকে টাকার আইনি উৎস বা 'Source of Fund' দেখাতে হবে। আপনি যদি গত কয়েক বছর ধরে ফাইলে দেখান যে আপনার আয় শূন্য, তাহলে এনবিআর প্রশ্ন করব"আপনার তো ফাইল অনুযায়ী খাওয়ার টাকাই ছিল না! তাহলে আজ হঠাৎ এই ৫০ লাখ বা ১ কোটি টাকা পেলেন কোথা থেকে?"
২. অপ্রদর্শিত আয়ের জরিমানা (Penalty for Undisclosed Income):
যদি আপনি তখন সঠিক উৎস (Source) দেখাতে না পারেন, তবে ওই সম্পদের পুরো টাকাটাই "অপ্রদর্শিত আয়" বা কালোটাকা হিসেবে গণ্য হবে। তখন আপনাকে ওই টাকার ওপর বিশাল জরিমানাসহ ট্যাক্স দিতে হবে, যা স্বাভাবিক ট্যাক্সের চেয়ে কয়েকগুণ বেশি!
৩. ব্যাংক লোন এবং ভিসা রিজেকশন:
আপনি যদি ভবিষ্যতে ব্যাংকে হোম লোন বা বিজনেস লোনের জন্য যান, ব্যাংক সবার আগে আপনার ট্যাক্স ফাইল দেখবে। ফাইলে ক্রমাগত 'জিরো রিটার্ন' দেখলে ব্যাংক ধরে নেবে আপনার আয় ও ঋণ পরিশোধের ক্ষমতা (Repayment Capacity) নেই। ফলে লোন পাস হবে না। উন্নত দেশের ভিসার ক্ষেত্রেও এটি নেতিবাচক প্রভাব ফেলে।
কৌশলগত পরামর্শ (কী করবেন?):
আপনার আয় যদি সত্যিই করযোগ্য সীমার নিচে থাকে, তবে জিরো ট্যাক্স দেওয়া কোনো অপরাধ নয়। কিন্তু আপনি যদি ভবিষ্যতে বড় কোনো সম্পদ কেনার বা লোনের প্ল্যান করেন, তবে এখন থেকেই ফাইলে বৈধ আয় (Legal Income) দেখিয়ে একটু একটু করে "Capital" বা "হোয়াইট মানি" গঠন করা উচিত।
সামান্য কিছু ট্যাক্স দিয়ে যদি ভবিষ্যতে কোটি টাকার সম্পদ আইনি ঝামেলা ছাড়াই নিরাপদে কেনা যায়, তবে সেটাই হলো স্মার্ট ট্যাক্স প্ল্যানিং!
টিআইএন (TIN) আছে মানেই শুধু 'শূন্য' লিখে সাবমিট করা নয়। বছর শেষে কেবল ফর্ম পূরণ না করে, আপনার ফাইলের একটি 'ফাইন্যান্সিয়াল রোডম্যাপ' তৈরি করুন।
নিজে নিজে জিরো রিটার্ন দিয়ে ভবিষ্যতের রাস্তা বন্ধ না করে, আজই একজন অভিজ্ঞ ট্যাক্স প্রফেশনালের সাথে পরামর্শ করুন। আপনার আজকের একটু সচেতনতা বাঁচাতে পারে ভবিষ্যতের লাখ টাকার জরিমানা।