ই-রিটার্ন পোর্টাল থেকে Return এর সময় বাড়ান
আপডেট২৫ মার্চ, ২০২৬

ই-রিটার্ন পোর্টাল থেকে Return এর সময় বাড়ান

যাদের আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ আগামী ৩১ মার্চ ২০২৬, কিন্তু এখনও সব ডকুমেন্টস গোছানো হয়নি কিংবা অন্যান্য কারণে মনে হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে এবার রিটার্ন জমা দেওয়া সম্ভভ নাও হতে পারে - তাদের জন্য এনবিআর একটি দুর্দান্ত আপডেট এনেছে ।


আগে সময় বাড়ানোর জন্য সার্কেল অফিসে গিয়ে লিখিত আবেদন করতে হতো । কিন্তু এখন, আপনি চাইলেই ই-রিটার্ন (e-Return) পোর্টাল থেকে ঘরে বসেই অতিরিক্ত ৯০ দিন পর্যন্ত সময় চেয়ে আবেদন করতে পারবেন


কীভাবে করবেন? নিচে একদম সহজ ধাপগুলো দেওয়া হলো:


🔰 Step 1: লগইন করুনঃ

প্রথমে এনবিআর-এর ই-রিটার্ন পোর্টালে (etaxnbr.gov.bd) যান। আপনার TIN এবং পাসওয়ার্ড দিয়ে পোর্টালে লগইন করুন। (যাদের রেজিস্ট্রেশন নেই, তাদের আগে রেজিস্ট্রেশন করে নিতে হবে )।


🔰 Step 2: 'Time Extension মেন্যু খুঁজুনঃ

লগইন করার পর, ড্যাশবোর্ডের বাম পাশের মেন্যুবারে লক্ষ্য করুন। সেখানে নতুন যুক্ত হওয়া "Time Extension" অপশনটি দেখতে পাবেন । সেটিতে ক্লিক করুন।


🔰 Step 3: আবেদন ফর্ম পূরণঃ

এখানে আপনাকে কিছু বেসিক তথ্য দিতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো—"Reason for Extension" (সময় বৃদ্ধির কারণ)যথাযথ কারণ (যেমন: ব্যাংক স্টেটমেন্ট পেতে বিলম্ব, হিসাব চূড়ান্ত না হওয়া, অসুস্থতা ইত্যাদি) সংক্ষেপে এবং স্পষ্টভাবে উল্লেখ করুন।


🔰 Step 4: কত দিনের সময় চাইছেন?

আপনি সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত সময় চাইতে পারেন । আপনার কতদিন সময় লাগবে, সেটি উল্লেখ করুন।


🔰 Step 5: সাবমিট করুনঃ

সব তথ্য ঠিক থাকলে 'Submit' বাটনে ক্লিক করুন। আপনার আবেদনটি সরাসরি সংশ্লিষ্ট কর অঞ্চলের কর কমিশনারের কাছে অনলাইনে চলে যাবে ।


🔰 Step 6: স্ট্যাটাস চেক করুনঃ

কিছুদিন পর পোর্টালেই আপনি দেখতে পাবেন আপনার আবেদনটি মঞ্জুর (Approved) হয়েছে নাকি নামঞ্জুর (Rejected) হয়েছে । মঞ্জুর হলে, আপনি কোনো জরিমানা ছাড়াই বর্ধিত সময়ের মধ্যে আপনার রিটার্ন সাবমিট করতে পারবেন ।


⚠️ একটি জরুরি সতর্কতা: ⚠️

এই আবেদনটি অবশ্যই ৩১ মার্চ ২০২৬ তারিখের পূর্বে করতে হবে । ডেডলাইন পার হয়ে গেলে এই অপশনটি আর কাজ করবে না এবং আপনি জরিমানার সম্মুখীন হতে পারেন। আর যাদের জন্য অনলাইন রিটার্ন দাখিল বাধ্যতামূলক নয়, তারা চাইলে আগের মত লিখিতভাবেও আবেদন করতে পারবেন ।

শেয়ার করুন:

কর সংক্রান্ত জটিলতা এড়াতে কর আইনজীবীর পরামর্শ নিন।

জটিল কর আইন এবং অডিট ঝামেলা নিষ্পত্তিতে অভিজ্ঞ আয়কর আইনজীবীর সাথে পরামর্শ করতে পারেন।

সোশ্যাল মিডিয়া

চেম্বারের ঠিকানা

মাহমুদুল হাসান বিজয়

চেম্বার

১৪ কাকরাইল, রমনা, ঢাকা।

গুগল ম্যাপে দেখুন

সাক্ষাতের সময়

রবিবার - বৃহস্পতিবার:

সকাল ১০:০০ - বিকাল ৫:০০

শুক্রবার ও শনিবার: বন্ধ

সরাসরি যোগাযোগ

01951252375
"চেম্বারে সাক্ষাতের জন্য অনুগ্রহ করে ফোনে সময় নির্ধারণ করে নিন। পরামর্শের জন্য প্রাসঙ্গিক নথিপত্র সাথে আনা আবশ্যক।"