আয়কর ব্যবস্থায় নতুন রূপরেখার আভাস: কোন পথে এগোচ্ছে NBR?
আপডেট|
৬ এপ্রিল, ২০২৬

আয়কর ব্যবস্থায় নতুন রূপরেখার আভাস: কোন পথে এগোচ্ছে NBR?

সম্প্রতি গণমাধ্যমে এনবিআর চেয়ারম্যান মহোদয়ের কিছু বক্তব্য থেকে আমাদের রাজস্ব খাতের ভবিষ্যৎ নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইঙ্গিত পাওয়া গেছে।

যদিও বিষয়গুলো এখনো চূড়ান্ত আইনে পরিণত হয়নি বা বাজেটে পাস হয়নি, তবে এনবিআর আগামী দিনে কোন কৌশলে এগোতে চাচ্ছে—তার একটি পরিষ্কার ধারণা এখান থেকে পাওয়া যায়। যেমনঃ

সারা বছর রিটার্ন দাখিলের সুযোগ এবং প্রণোদনার পরিকল্পনা:

আমাদের বর্তমান ব্যবস্থায় ডেডলাইনের শেষ মুহূর্তে সার্ভার জটিলতা এবং করদাতাদের প্যানিক একটি সাধারণ চিত্র। এনবিআর চেয়ারম্যান ইঙ্গিত দিয়েছেন যে, আগামী অর্থবছর থেকে নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা না করে সারা বছরই অনলাইনে রিটার্ন জমা দেওয়ার সুযোগ তৈরি করা হতে পারে।

সবচেয়ে আশাব্যঞ্জক দিক হলো, যারা নির্দিষ্ট সময়ের মধ্যে রিটার্ন দাখিল করবেন, তাদের জন্য 'বিশেষ প্রণোদনা' বা ইনসেনটিভ রাখার একটি পরিকল্পনা এনবিআরের রয়েছে। এটি বাস্তবায়িত হলে কর ব্যবস্থায় শুধু 'শাস্তির' বদলে 'পুরস্কারের' একটি পজিটিভ সংস্কৃতি তৈরি হবে।

উত্তরাধিকার সম্পত্তিতে কর (Inheritance Tax) আরোপের চিন্তাভাবনা:

এটি সম্ভবত সবচেয়ে বড় আইনি পরিবর্তনের আভাস। আমাদের দেশে বর্তমানে পৈতৃক বা উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তির ওপর আলাদা করে কোনো আয়কর দিতে হয় না। তবে এনবিআর এখন উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের ওপর কর আরোপের বিষয়টি নিয়ে পরিকল্পনা করছে।

তবে একটা বিষয় স্পষ্ট যে, এনবিআর এখন শুধু কর আদায়ের দিকে নয়, বরং একটি 'স্মার্ট এবং স্ট্র্যাটেজিক ট্যাক্সেশন' ইকোসিস্টেম গড়ার দিকে মনোযোগ দিচ্ছে।

বিশেষ করে, 'উত্তরাধিকার কর' (Inheritance Tax)-এর প্রস্তাবনাটি যদি ভবিষ্যতে আইনে পরিণত হয়, তবে পারিবারিক সম্পদ বণ্টন বা 'অ্যাসেট ট্রান্সফার'-এর ক্ষেত্রে গতানুগতিক চিন্তাধারা থেকে বেরিয়ে দীর্ঘমেয়াদী এবং সঠিক আইনি পরিকল্পনার (Tax & Estate Planning) প্রয়োজন হবে।

কর আইন একটি পরিবর্তনশীল বিষয়। প্রস্তাবিত এই নীতিগুলো চূড়ান্ত হলে তা আমাদের ফিন্যান্সিয়াল প্রোফাইলে কী প্রভাব ফেলবে, সেদিকে নজর রাখা এবং আগে থেকেই প্রস্তুত থাকাটাই হবে একজন স্মার্ট করদাতার কাজ।

মাহমুদুল হাসান বিজয়

আয়কর আইনজীবী

Mahmudul Hasan Bijoy — NBR Registered Income Tax Lawyer

জাতীয় রাজস্ব বোর্ড (NBR)-এর তালিকাভুক্ত একজন আইনজীবী হিসেবে আমার কার্যক্ষেত্র কেবল রিটার্ন দাখিলে সীমাবদ্ধ নয়; বরং আয়কর অডিট মামলা নিষ্পত্তি, আয়ের উৎসের আইনি ব্যাখ্যা, সঠিক নথিপত্র প্রস্তুতকরণ এবং ট্রাইব্যুনাল বা আপিল শুনানিতে ক্লায়েন্টদের পক্ষে আইনি প্রতিনিধিত্ব করাই আমার পেশাগত দায়িত্ব।

সম্পর্কিত বিষয়

কর সংক্রান্ত জটিলতা এড়াতে কর আইনজীবীর পরামর্শ নিন।

জটিল কর আইন এবং অডিট ঝামেলা নিষ্পত্তিতে অভিজ্ঞ আয়কর আইনজীবীর সাথে পরামর্শ করতে পারেন।

চেম্বারের ঠিকানা

মাহমুদুল হাসান বিজয়

চেম্বার

১৪ কাকরাইল, রমনা, ঢাকা।

গুগল ম্যাপে দেখুন

সাক্ষাতের সময়

রবিবার - বৃহস্পতিবার:

সকাল ১০:০০ - বিকাল ৫:০০

শুক্রবার ও শনিবার: বন্ধ

সরাসরি যোগাযোগ

01951252375
"চেম্বারে সাক্ষাতের জন্য অনুগ্রহ করে ফোনে সময় নির্ধারণ করে নিন। পরামর্শের জন্য প্রাসঙ্গিক নথিপত্র সাথে আনা আবশ্যক।"