২০২৩-২০২৪ কর বছরের আয়কর রিটার্ন Audit: NBR এর স্বয়ংক্রিয় রাডারে ৬০,০০০টি ফাইল!
আয়কর অডিট|আপডেট|
১২ এপ্রিল, ২০২৬

২০২৩-২০২৪ কর বছরের আয়কর রিটার্ন Audit: NBR এর স্বয়ংক্রিয় রাডারে ৬০,০০০টি ফাইল!

গত ৩১ মার্চ রিটার্ন দাখিলের সময়সীমা শেষ হওয়ার পরপরই এনবিআর তাদের অডিট কার্যক্রম নিয়ে কড়াকড়ির ইঙ্গিত দিয়েছে। প্রাপ্ত তথ্যমতে, খুব শিগগিরই ২০২৩-২৪ করবর্ষের আয়কর রিটার্নগুলোর ডাটা-ভিত্তিক অডিট কার্যক্রম শুরু হতে যাচ্ছে

একজন কর আইনজীবী হিসেবে এই অডিট কার্যক্রমের কিছু গুরুত্বপূর্ণ আইনি দিক এবং এর মোকাবিলার উপায় সম্পর্কে আপনাদের সচেতন করতে চাই:

  1. অডিটের পরিধি বেড়েছে প্রায় পৌনে চার গুণ (৩.৭৫x): আগের বছর যেখানে অডিট ফাইলের সংখ্যা ছিল প্রায় ১৬,০০০; সেখানে এবার প্রায় ৬০,০০০ রিটার্ন অডিটের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
  2. ম্যানুয়াল নয়, ডাটা-ভিত্তিক (Risk-Based) অডিট: এখন আর এলোমেলোভাবে ফাইল বাছাই করা হচ্ছে না। আপনার দেওয়া তথ্যের ভিত্তিতে সম্পূর্ণ 'অটোমেটেড রিস্ক অ্যানালাইসিস'-এর মাধ্যমে ঝুঁকিপূর্ণ ফাইলগুলো টার্গেট করা হচ্ছে।

ঝুঁকিতে থাকতে পারেন কারা?

  1. যারা শেষ মুহূর্তে তাড়াহুড়ো করে রিটার্ন দাখিল করেছেন।
  2. যাচাই-বাছাই ছাড়া সাধারণ কম্পিউটার দোকান থেকে ফাইল সাবমিট করেছেন, যেখানে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
  3. আয়ের সাথে সম্পদের বা জীবনযাত্রার ব্যয়ের বড় ধরনের অসামঞ্জস্য রয়েছে। ইত্যাদি।

অডিট নোটিশ পেলে একজন আয়কর আইনজীবী কীভাবে সহায়তা করেন?

অডিটে নাম আসা মানেই যে আপনি অপরাধী বা বিশাল জরিমানা দিতে হবে—বিষয়টি এমন নয়। তবে নোটিশ পেলে সঠিক আইনি পদক্ষেপ নেওয়া জরুরি। একজন অভিজ্ঞ কর আইনজীবী মূলত যে বিষয়গুলোতে আপনাকে আইনি সুরক্ষা দিয়ে থাকেনঃ

  1. ডকুমেন্টেশন ও ব্যাখ্যা প্রদান: এনবিআরের দাবিকৃত তথ্যের বিপরীতে সঠিক আইনি ব্যাখ্যা এবং প্রয়োজনীয় দলিলাদি (Supporting Documents) প্রস্তুত করা।
  2. অডিট শুনানি (Hearing): করদাতার পক্ষে শুনানিতে অংশগ্রহণ করে আইনের সঠিক ধারা উল্লেখপূর্বক ফাইলের স্বচ্ছতা প্রমাণ করা।
  3. অযৌক্তিক জরিমানা রোধ: উপকর কমিশনার (DCT) কর্তৃক কোনো অযৌক্তিক কর বা জরিমানা আরোপিত হলে, তার বিরুদ্ধে আপিল (Appeal) ও ট্রাইব্যুনালে আইনি লড়াই পরিচালনা করা, এবং অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রম।

যাঁরা সঠিক আইনি প্রক্রিয়ায় এবং নির্ভুল তথ্য দিয়ে রিটার্ন দাখিল করেছেন, তাঁদের এই অডিট নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

সঠিক তথ্য জানুন, আইনি ঝুঁকি এড়িয়ে চলুন।

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

প্রশ্ন: আয়কর অডিট (Income Tax Audit) কী এবং কেন আমার ফাইল অডিটে পড়েছে?

উত্তর:

অডিট মানে কোনো শাস্তি বা জরিমানা নয়। আপনি আপনার আয়কর রিটার্নে আয়, ব্যয়, সম্পদ ও দায়ের যে হিসাব দিয়েছেন, তা আয়কর আইনের বিধান মেনে সঠিকভাবে করা হয়েছে কি না এবং বাস্তব তথ্যের সাথে তা কতটুকু সঙ্গতিপূর্ণ, তা যাচাই করার প্রক্রিয়াই হলো অডিট । জাতীয় রাজস্ব বোর্ড (NBR) সাধারণত ঝুঁকি-ভিত্তিক (Risk-Based) ক্রাইটেরিয়া বা সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে অডিটের জন্য ফাইল নির্বাচন করে থাকে । তাই আপনার ফাইলটি অডিটে পড়লে ঘাবড়ানোর কিছু নেই, এটি কর ব্যবস্থার একটি নিয়মিত আইনি প্রক্রিয়া মাত্র।

প্রশ্ন: আমার ফাইল অডিটে পড়লে আয়কর অফিস কী কী কাগজ বা প্রমাণপত্র চাইতে পারে?

উত্তর:

ফাইল অডিটে পড়লে উপকর কমিশনার একটি নোটিশের মাধ্যমে আপনাকে তা জানাবেন । এরপর অডিট টিম আপনার দাবিকৃত আয়ের স্বপক্ষে বিভিন্ন প্রমাণাদি চাইবে। এর মধ্যে থাকতে পারে- ব্যবসায়ের হিসাবের খাতা (Books of accounts), আয়-ব্যয়ের রসিদ, ব্যাংক স্টেটমেন্ট, ক্রয়-বিক্রয়ের চুক্তিপত্র এবং আপনার জীবনযাপন ব্যয়ের সাথে আয়ের সামঞ্জস্যতা প্রমাণের জন্য অন্যান্য দলিলাদি । আপনার দায়িত্ব হলো নোটিশ অনুযায়ী সঠিক প্রমাণাদি তাদের কাছে উপস্থাপন করা।

প্রশ্ন: অডিট চলাকালীন আয়কর অফিস যদি আমার হিসাবে কোনো ভুল বা অসামঞ্জস্যতা পায়, তবে কী হবে?

উত্তর:

অডিট টিম তাদের যাচাই-বাছাই শেষে একটি খসড়া অডিট রিপোর্ট তৈরি করে আপনাকে পাঠাবে এবং আপনার কোনো আপত্তি থাকলে তার লিখিত ব্যাখ্যা চাইবে । আপনার ব্যাখ্যায় তারা সন্তুষ্ট না হলে বা রিটার্নে সত্যিই কোনো ভুল বা আয় গোপনের প্রমাণ পাওয়া গেলে, উপকর কমিশনার অডিটের তথ্যের ভিত্তিতে বকেয়া কর (যদি থাকে) পরিশোধ করে আপনাকে একটি 'সংশোধিত রিটার্ন' (Revised Return) দাখিল করার নির্দেশ দেবেন । আপনি নির্দেশ মেনে সংশোধিত রিটার্ন ও কর জমা দিলে অডিট নিষ্পত্তি হয়ে যাবে

প্রশ্ন: অডিটের নোটিশ পাওয়ার পর আমি যদি সংশোধিত রিটার্ন দাখিল না করি, তবে এর পরিণতি কী?

উত্তর:

অডিটের নোটিশ পাওয়ার পর আপনি যদি সংশোধিত রিটার্ন দাখিল না করেন, অথবা সংশোধিত রিটার্নে অডিটের প্রাপ্ত তথ্যগুলো সঠিকভাবে প্রদর্শন না করেন এবং বকেয়া কর পরিশোধ না করেন, তবে আয়কর কর্তৃপক্ষ আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে । এই ক্ষেত্রে উপকর কমিশনার আপনার দেওয়া তথ্যের বাইরে গিয়ে ধারা ১৮৩ বা সর্বোত্তম বিচারিক পদ্ধতিতে (Best judgement Assessment) ধারা ১৮৪ এর অধীনে নিজে থেকেই একতরফাভাবে আপনার কর নির্ধারণ করে দেবেন

প্রশ্ন: কীভাবে আমি আমার ফাইলকে অডিটের আওতামুক্ত রাখতে পারি?

উত্তর:

আয়কর আইন অনুযায়ী, আপনি যদি আপনার চলতি করবর্ষের স্বনির্ধারণী রিটার্নে প্রদর্শিত মোট আয়ের পরিমাণ আপনার অব্যবহিত পূর্ববর্তী করবর্ষের আয়ের চেয়ে কমপক্ষে ১৫% (পনেরো শতাংশ) বেশি দেখান, তবে সাধারণত আপনার ফাইলটি অডিটের জন্য নির্বাচন করা হবে না । তবে কিছু বিশেষ ক্ষেত্রে এই ১৫% বেশি আয়ের শর্ত পূরণ করলেও ফাইল অডিটে পড়তে পারে, যেমন— আপনার যদি কর অব্যাহতিপ্রাপ্ত আয় থাকে, হ্রাসকৃত করহারের আয় থাকে, অথবা ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানি ব্যতীত অন্য কোনো উৎস থেকে ৫ লাখ টাকার বেশি ঋণ গ্রহণের ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্ট না থাকে ।

মাহমুদুল হাসান বিজয়

আয়কর আইনজীবী

Mahmudul Hasan Bijoy — NBR Registered Income Tax Lawyer

জাতীয় রাজস্ব বোর্ড (NBR)-এর তালিকাভুক্ত একজন আইনজীবী হিসেবে আমার কার্যক্ষেত্র কেবল রিটার্ন দাখিলে সীমাবদ্ধ নয়; বরং আয়কর অডিট মামলা নিষ্পত্তি, আয়ের উৎসের আইনি ব্যাখ্যা, সঠিক নথিপত্র প্রস্তুতকরণ এবং ট্রাইব্যুনাল বা আপিল শুনানিতে ক্লায়েন্টদের পক্ষে আইনি প্রতিনিধিত্ব করাই আমার পেশাগত দায়িত্ব।

সম্পর্কিত বিষয়

কর সংক্রান্ত জটিলতা এড়াতে কর আইনজীবীর পরামর্শ নিন।

জটিল কর আইন এবং অডিট ঝামেলা নিষ্পত্তিতে অভিজ্ঞ আয়কর আইনজীবীর সাথে পরামর্শ করতে পারেন।

চেম্বারের ঠিকানা

মাহমুদুল হাসান বিজয়

চেম্বার

১৪ কাকরাইল, রমনা, ঢাকা।

গুগল ম্যাপে দেখুন

সাক্ষাতের সময়

রবিবার - বৃহস্পতিবার:

সকাল ১০:০০ - বিকাল ৫:০০

শুক্রবার ও শনিবার: বন্ধ

সরাসরি যোগাযোগ

01951252375
"চেম্বারে সাক্ষাতের জন্য অনুগ্রহ করে ফোনে সময় নির্ধারণ করে নিন। পরামর্শের জন্য প্রাসঙ্গিক নথিপত্র সাথে আনা আবশ্যক।"