অর্থবছর শেষ হওয়ার আগে করদাতাদের কিছু জরুরি করণীয় (Year-End Tax Checklist)
আয়কর আইন১৮ মে, ২০২৬

অর্থবছর শেষ হওয়ার আগে করদাতাদের কিছু জরুরি করণীয় (Year-End Tax Checklist)

৩০ জুন মাত্র দেড় মাস দূরে। ২০২৫-২০২৬ অর্থবছর শেষ হওয়ার আগে এই সময়টাই আপনার শেষ সুযোগ সঠিক কর-পরিকল্পনা করার এবং বাড়তি কর বাঁচানোর। আয়কর আইন ২০২৩ অনুযায়ী কিছু কাজ এখনই সম্পন্ন করলে পরবর্তী করবর্ষে সম্পূর্ণ কর সুবিধা নিশ্চিত করতে পারবেন।

তবে তার আগে অর্থবছর ও করবর্ষ - এই দুইটি বিষয় সম্পর্কে পরিষ্কার ধারনা দেওয়া উচিত।

অর্থবছর ও করবর্ষ: দুটো আলাদা বিষয় অনেকেই অর্থবছর ও করবর্ষ নিয়ে বিভ্রান্তিতে পড়েন। বিষয়টি সহজ —

  1. অর্থবছর (Income Year): ১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত। এই সময়ে আপনি যা আয় করেন, যা খরচ করেন — সেটাই হিসাবের ভিত্তি। চলতি অর্থবছর ২০২৫-২০২৬ শেষ হবে আগামী ৩০ জুন ২০২৬ তারিখে।
  2. করবর্ষ (Assessment Year): অর্থবছর শেষ হওয়ার পরের বছরটি। অর্থাৎ ২০২৫-২০২৬ অর্থবছরে যা আয় করলেন, তার উপর ভিত্তি করে ২০২৬-২০২৭ করবর্ষে রিটার্ন দাখিল করতে হবে — সাধারণত জুলাই থেকে নভেম্বরের মধ্যে।

সহজ কথায়: আগে আয় করো, পরের বছর হিসাব দাও। তাই এখন যে বিনিয়োগ বা লেনদেন করবেন, সেটার প্রভাব পড়বে আগামী করবর্ষের রিটার্নে।

চলুন একে একে দেখে নেওয়া যাক অর্থবছর শেষ হওয়ার আগে করদাতাদের করনীয় কিছু বিষয়াবলীঃ

  1. কর রেয়াত পেতে বিনিয়োগ সম্পন্নকরণ (Tax Rebate Planning): আসন্ন করবর্ষে কর রেয়াত পেতে চাইলে ৩০ জুন ২০২৬-এর মধ্যে অনুমোদিত খাতে বিনিয়োগ সম্পন্ন করতে হবে। যেমনঃ

- ডিপিএস-এ কিস্তি জমা (বার্ষিক সর্বোচ্চ ১,২০,০০০ টাকা পর্যন্ত)

- সঞ্চয়পত্র ক্রয়

- জীবন বিমার প্রিমিয়াম প্রদান

- শেয়ার বাজারে নতুন বিনিয়োগ, ইত্যাদি।

৩০ জুনের পরে বিনিয়োগ করলে তা এই বছরের কর রেয়াতে গণ্য হবে না — পুরো সুবিধাটি হারিয়ে যাবে।

  1. অগ্রিম আয়করের শেষ কিস্তি পরিশোধ (Advance Tax Payment): পূর্ববর্তী আয়বর্ষে আয় ৬ লক্ষ টাকার বেশি হলে ১৫ জুন ২০২৬-এর মধ্যে অগ্রিম আয়করের চতুর্থ তথা শেষ কিস্তি পরিশোধ করতে হবে। নির্ধারিত সময়ে না দিলে পরবর্তীতে অতিরিক্ত সরল সুদ ও জরিমানা আরোপিত হবে — যা সম্পূর্ণ এড়ানো সম্ভব ছিল।
  2. ব্যাংকিং চ্যানেলে লেনদেন নিশ্চিতকরণ (Banking Channel Compliance): আয়কর আইন ২০২৩ অনুযায়ী কর্মচারীদের বেতন এবং প্রতিষ্ঠানের ভাড়া যেকোনো পরিমাণ হোক না কেন অবশ্যই ব্যাংকিং চ্যানেলে পরিশোধ করতে হবে। অন্যান্য খরচের ক্ষেত্রে মোট ব্যয়ের ৫০%-এর বেশি নগদে পরিশোধ করা যাবে না — করলে নগদে পরিশোধিত অঙ্কের ২৫% খরচ বাতিল হয়ে 'বিশেষ ব্যবসা আয়' হিসেবে গণ্য হবে এবং করের বোঝা বেড়ে যাবে। তাই জুন শেষ হওয়ার আগেই বড় পেমেন্টগুলো ব্যাংকের মাধ্যমে সম্পন্ন করুন।
  3. হিসাবের খাতা ও ভাউচার হালনাগাদকরণ (Year-end Book Closing): আয়কর আইন ২০২৩ অনুযায়ী খরচের সপক্ষে উপযুক্ত প্রমাণ না থাকলে আয়কর অডিটের সময় সেই খরচ বাতিল হয়ে যাবে। তাই অর্থবছর শেষ হওয়ার আগেই নিচের বিষয়গুলো গুছিয়ে ফেলুন —

- আয়-ব্যয়ের হিসাব (১ জুলাই ২০২৫ হতে ৩০ জুন ২০২৬ পর্যন্ত)

- ব্যাংক স্টেটমেন্ট (১ জুলাই ২০২৫ হতে ৩০ জুন ২০২৬ পর্যন্ত)

- চালান ও খরচের ভাউচার (১ জুলাই ২০২৫ হতে ৩০ জুন ২০২৬ পর্যন্ত)

  1. উৎসে করের রিটার্ন (TDS Return) প্রস্তুতি: কোম্পানি ও ফার্মগুলোকে ত্রৈমাসিক ভিত্তিতে TDS রিটার্ন জমা দিতে হয়। চলতি অর্থবছরের শেষ প্রান্তিকের (এপ্রিল, মে ও জুন) উৎসে করের রিটার্ন জমার শেষ তারিখ ২৫ জুলাই ২০২৬। এখন থেকেই অর্থ পরিশোধের বিপরীতে TDS চালানগুলো সংগ্রহ করে রাখুন।


কর-পরিকল্পনা কোনো একদিনের কাজ নয়, বরং এটি একটি ধারাবাহিক আইনি প্রক্রিয়া। শেষ মুহূর্তের তাড়াহুড়ো এড়াতে এবং সম্পূর্ণ কর সুবিধা নিশ্চিত করতে আজই আপনার হিসাবগুলো মিলিয়ে নিন। ব্যবসার কর-পরিকল্পনা নিয়ে কোনো দ্বিধা থাকলে অর্থবছর শেষ হওয়ার আগেই একজন অভিজ্ঞ আয়কর আইনজীবীর পরামর্শ নিন — সঠিক সময়ে সঠিক পদক্ষেপই স্মার্ট করদাতার পরিচয়

মাহমুদুল হাসান বিজয়

আয়কর আইনজীবী

Mahmudul Hasan Bijoy — NBR Registered Income Tax Lawyer

জাতীয় রাজস্ব বোর্ড (NBR)-এর তালিকাভুক্ত একজন আইনজীবী হিসেবে আমার কার্যক্ষেত্র কেবল রিটার্ন দাখিলে সীমাবদ্ধ নয়; বরং আয়কর অডিট মামলা নিষ্পত্তি, আয়ের উৎসের আইনি ব্যাখ্যা, সঠিক নথিপত্র প্রস্তুতকরণ এবং ট্রাইব্যুনাল বা আপিল শুনানিতে ক্লায়েন্টদের পক্ষে আইনি প্রতিনিধিত্ব করাই আমার পেশাগত দায়িত্ব।

সম্পর্কিত বিষয়

কর সংক্রান্ত জটিলতা এড়াতে কর আইনজীবীর পরামর্শ নিন।

জটিল কর আইন এবং অডিট ঝামেলা নিষ্পত্তিতে অভিজ্ঞ আয়কর আইনজীবীর সাথে পরামর্শ করতে পারেন।

চেম্বারের ঠিকানা

মাহমুদুল হাসান বিজয়

চেম্বার

১৪ কাকরাইল, রমনা, ঢাকা।

গুগল ম্যাপে দেখুন

সাক্ষাতের সময়

রবিবার - বৃহস্পতিবার:

সকাল ১০:০০ - বিকাল ৫:০০

শুক্রবার ও শনিবার: বন্ধ

সরাসরি যোগাযোগ

01951252375
"চেম্বারে সাক্ষাতের জন্য অনুগ্রহ করে ফোনে সময় নির্ধারণ করে নিন। পরামর্শের জন্য প্রাসঙ্গিক নথিপত্র সাথে আনা আবশ্যক।"